• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে টেকনাফস্থ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি)-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ‌্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘শনিবার (৭ নভেম্বর) রাতে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু নাফ নদীতে মাছ ধরা নিষেধ। এর ওপর তিনি মিয়ানমারের সীমান্তে চলে যেতে পারেন। মনে হয়, এ কারণে বিজিপি গুলি করেছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কী কারণে ওই ব্যক্তি নাফ নদীতে গিয়েছেন, তা জানা যায়নি। তবে, বিজিপি ওই বাংলাদেশিকে গুলি করায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক মারা না যায়, এটা প্রতিকার চেয়ে চিঠি দিচ্ছি।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শনিবার রাতে স্থানীয়রা একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, কক্সবাজার সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) ডা. নওশাদ রিয়াদ বলেন, ‘টেকনাফ থেকে আনা গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। ’

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন আহত হওয়ার খবর শুনেছি। তিনি মারা গেছেন কি না, তা জানি না।’

টেকনাফ পৌরসভার কাউন্সিলর শাহ আলম বলেন, ‘নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ ইসলামের জানাজা আজ এশার নামাজের আগে অনুষ্ঠিত হয়।’ স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন