• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

আকবরের গ্রেপ্তারের খবরে থানার সামনে উৎসুক জনতার ভিড়

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে থানাসহ আশপাশের এলাকায় বিপুল উৎসুক জনতা ভিড় করেন তাকে দেখার জন্য। পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীরাও থানা প্রাঙ্গণে ভিড় করেছেন।

 

সোমবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তাকে সিলেট জেলা পুলিশের কানাইঘাট থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দোহা।

ওসি সামছুদ্দোহা জানান, রোববার দিবাগত রাতে আকবরকে ভারতের মেঘালয় রাজ্যের দনা বস্তির পাইলট খাসিয়ারা আটক করে বাংলাদেশিদের কাছে হস্তান্তর করে।  পরে সোমবার দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে তাকে তুলে দেয়।  খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

উল্লেখ‌্য, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য নির্যাতন করা হয় রায়হানকে (৩৩)। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলায় বন্দরবাজার ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেন তিনি। এরপর থেকেই এসআই আকবর গা ঢাকা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন