• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

সেনাবাহিনীকে প্রশিক্ষিত ২০ ঘোড়া ও ১০ কুকুর উপহার দিলো ভারত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ ঘোড়া ও ১০ কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে পাঠানো হয়।

এদিন দুপুরে ভারতীয় সেনাবাহিনীর উত্তর প্রদেশের ১৭ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল নারিন্দর সিং খুরুর বেনাপোল-পেট্রাপোল সিমান্তের নোম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে তা গ্রহণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অ‌্যারিয়া কমান্ডার মেজর জেনারেল হুমায়ূন কবির।

উপহার সামগ্রী গ্রহণ শেষে মেজর জেনারেল হুমায়ূন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের গভীরতা অনেক বেশি। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এই সম্পর্ক শুরু হয়েছে। আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই বজায় রেখেছি। দু’দেশের সামরিক বাহিনীর মধ্যকার এই যোগাযোগ নতুন কিছু না। এ সম্পর্কের নিদর্শন হিসেবেই দু’দেশের মধ্যে বিভিন্ন সময়ে এ ধরনের উপহার আদান-প্রদান একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আগামী মাসের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবে বলে জানা যায়। তার প্রথম চালানের ২০ ঘোড়া মঙ্গলবার বাংলাদেশে এলো।

ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন