ঢাকা   ০২:২২:০৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যান্ত গরুর নাড়ি-ভুড়ি বের করে খেলো কিশোর, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : Tuesday, November 10, 2020,
  • 221 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় জ্যান্ত অবস্থায় একটি গরুর নাড়ি-ভুড়ি বের করে এর কিছু অংশ কাঁচা খেয়েছে তারেক (১৬) নামে এক কিশোর। তারেক মানসিক ভারসাম্যহীন।

আখাউড়া উপজেলার পৌর এলাকার তারাগন গ্রামে সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারেক তারাগন গ্রামের আমাল খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তারাগন গ্রামের পশ্চিমপাড়ার আবু তাহের মিয়া তার গরুটি বাড়ির পাশের খোলা মাঠে চড়াতে দেন। দুপুরে গিয়ে দেখেন- গরুর পিছন দিক দিয়ে নাড়ি-ভুড়ি ও কলিজা বের হয়ে আছে। এর পাশে বসে আছে তারেক। গরুর মালিককে দেখে তারেক পালিয়ে যায়। পরে তাকে ধরে আনলে সে- গরুর পা বেঁধে পিছন দিক দিয়ে কেটে নাড়ি-ভুড়ি, কলিজা করে কিছু অংশ খেয়েছে- বলে স্বীকার করে।

স্থানীয়রা জানান, তারেক মানসিক রোগী। তারেকের বাবা গরুর মালিককে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।  বাবা আমাল খাঁ বলেন, তার ছেলের মানসিক সমস্যা আছে। সে কেন এই কাজ করেছে, তা বুঝতে পারছেন না।

আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামাল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারেকের চিকিৎসা দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি