• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হাসান (৩৭) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই এস এম মামুন বলেন, কদমতলীর দক্ষিণ দনিয়া রহমতবাগের দোতলা বাসার নিচ তলায় সম্প্রতি নতুন বৈদ্যুতিক লাইন নেয়া হয়েছে। বাসার লাইন চেক করার সময় জিয়াউল হঠাৎ বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

মামুন আরো জানান, তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। দনিয়া এলাকায় কোচিংয়ে শিক্ষকতা করতেন জিয়াউল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন