• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

আটক দুই র‌্যাব সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব সংবাদ দাতা / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরে সীমান্তে অভিযান চালাতে গিয়ে আটক দুই র‌্যাব সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের দেশে ফেরত আনা হয়।

দুই র‌্যাব সদস্য হলেন- র‌্যাব-১৩ দিনাজপুর (সিপিসি-১) ক্যাম্পের সহ-অধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বক্কর সিদ্দিক।

র‌্যাব মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, দুই র‌্যাব সদস্য বি-আমতলী স্বরসতীপুর সীমান্তে মাদকের একটি চালান ধরতে অভিযান চালায়। এসময় মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের ঘিরে ফেলে। পরবর্তীতে এলাকা চিনতে না পারায় ওই দুই র‌্যাব সদস্য ভারতীয় একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে ২৬-বিএসএফের সদস্যরা তাদের আটক করে সানজিয়া ক্যাম্পে নিয়ে যায়। রাতে উভয় দেশের বৈঠকের পর বিএসএফ র‌্যাব সদস্যদের বিজিবির কাছে হস্তান্তর করে।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার-১’র কাছ থেকে র‌্যাব সদস্যদের আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন