• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলে প্রাইভেটকারের ভিতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র‍্যাব-১২ সিপিসি-৩’র সদস্যরা। এ সময় প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায় চালকসহ তিন ব্যক্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্তর এলাকা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত¡র এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালকসহ তিনজন পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারের ভিতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার।

তিনি আরো জানান, পালিয়ে যাওয়া তিন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। র‍্যাবের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন