• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙাড়ির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত ৩৫ কেজি ওজনের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় আখাউড়া পৌরসভার নারায়নপুর বাইপাস মো. আলমগীর মিয়ার ভাংগারীর দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

বর্তমানে মর্টার শেলটি আলমগীর মিয়ার দোকানে ড্রামবর্তী পানির নিচে রাখা আছে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন বলে পুলিশ জানিয়েছে।

দোকানের মালিক আলমগীর মিয়া জানায়, মঙ্গলবার বিকালে তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টার শেলটি বিক্রি করে। আজ এটি দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টার শেলটি নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে।

আখাউড়া থানার ওসি তদন্ত মাসুদুল আলম জানায়, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেল পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে মর্টার শেলটি সক্রিয় কিনা। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন