• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

বাংলাদেশের কাছ থেকে আমেরিকার কিছু শেখার আছে: সিইসি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশ আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আইইএস স্কুলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।

সিইসি বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটার উপস্থিতি কম প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার যাবে কি না যাবে এটা তাদের বিষয়ে, নির্বাচন কমিশন শুধু ভোটের ব্যবস্থাপনা দেখবে। বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতির কারণ কম হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা বলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন