• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

বাল্যবিয়ে বন্ধ করে বর-কনের অভিভাবককে জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম‌্যমাণ আদালত। এর পাশাপাশি বর-কনের অভিভাবককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

এর আগে দুপুরে মো. মতিউর রহমান খানের নেতৃত্বাধীন ভ্রাম‌্যমাণ আদালত জলসুখা এলাকায় অভিযান চালিয়ে বাল‌্যবিয়ে বন্ধ করেন। বাল‌্যবিয়ের আয়োজন করায় অপ্রাপ্তবয়স্ক কনের নানা আব্দুল মুহিত ও বরের বাবা শহীদুল ইসলামকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ অনুসারে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেন। ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা দেন দণ্ডিতরা। ভ্রাম‌্যমাণ আদালতের সঙ্গে ছিল আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।

বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. মতিউর রহমান খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন