• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বিজয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে নাজমুল ইসলাম (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টায় বামুটিয়া গ্রামের আবু কালামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান মিলনের ছেলে।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এএস আই মাহাবুব সারুয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নাজমুলের মরদেহ  উদ্ধার করেছেন তারা।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসতাপালে পাঠিয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পরেই বলা যাবে।

তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই ব্যাপারে নাজমুলের পরিবার কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন