• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

শিশু নিপীড়নের দায়ে যাবজ্জীবন

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকার নবাবগঞ্জে ৪ বছরের এক শিশুকে নিপীড়নের দায়ে সুনীল বৈরাগী (৪৪) নামে এক ব‌্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাবাসসুম ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া, আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৮ সালের ১ ডিসেম্বর সুনীল বৈরাগীকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন ওই শিশুর মা।

মামলা সূত্রে জানা গেছে, সুনীল বৈরাগী শিশুটিকে নাতনি বলে ডাকতেন। তিনি বিভিন্ন সময় তাকে বাসায় ডেকে নিয়ে নানা খাবার দিতেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় বাসায় কেউ না থাকায় তিনি শিশুটিকে ডেকে নেন। এরপর শিশুটিকে নির্যাতন করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই কামরুল হাসান। ওই বছরের ১৮ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতে বাদীপক্ষে অ্যাডভোকেট মাহমিদা আক্তার রিংকি ও আসামিপক্ষে অ্যাডভোকেট আমান উল্ল্যাহ সোহাগ ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন