• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মহামারি করোনাভাইরাসে ইউরোপ মহাদেশে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সম্প্রতি দেশগুলোতে বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় দফা এ সংক্রমণে মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই ধারনা করছেন বিশেষজ্ঞরা। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডেটা অনুযায়ী ইউরোপের দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২৫ লাখ। মৃতের সংখ্যা ৩ লাখ ৬ হাজার।

তার মধ্যে ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চলের ২৮টি দেশে মৃতের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন। আর রাশিয়াসহ বলকান দেশগুলোসহ মৃতের সংখ্যা ৩ লক্ষাধিক।

ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৃতের সংখ্যা যুক্তরাজ্যে ৫০ হাজার ৪৫৭ জন, ইতালিতে মৃতের সংখ্যা ৪২ হাজার ৯৫৩, ফ্রান্সে ৪২ হাজার ৫৯৯, স্পেনে ৪০ হাজার ১০৫, বেলজিয়ামে ১৩ হাজার ৭৫৮, জার্মানিতে ১২ হাজার ৭ জন, পোল্যান্ডে ৯ হাজার ৮০ জন, রোমানিয়ায় ৮ হাজার ৫১০ জন, নেদারল্যান্ডসে ৮ হাজার ২৮৬ জন, সুইডেনে ৬ হাজার ৮২ জন, চেকিয়ায় ৫ হাজার ৫৭০ জন, পর্তুগালে ৩ হাজার ১০৩ জন, হাঙ্গেরিতে ২ হাজার ৭৮৪ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৯৬৫ জন, বুলগেরিয়ায় ১ হাজার ৮৯৮ জন, অস্ট্রিয়ায় ১ হাজার ৫৬৪ জন।

এদিকে রাশিয়ায় মৃতের সংখ্যা ৩১ হাজার ৭৫৫ জন, সুইজারল্যান্ডে ৩ হাজার ১৩৭ জন, ইউক্রেনে ৯ হাজার ৪২২ জন, বলকান রাজ্যের বেলারুশে ১ হাজার ২৭ জন, আলবেনিয়ায় ৫৯০ জন, বসনিয়ায় ১ হাজার ৭৫০ জন, কসোভোতে ৭৭৭ জন, মন্টেনেগ্রোতে ৩৫৬ জন, উত্তর মেসিডোনিয়ায় ১ হাজার ২১২ জন ও সার্বিয়ায় ৯৩৬ জন।

ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ চলছে। এই দফা শেষে মৃতের সংখ্যা যে আরো বাড়বে সেটা অনুমেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন