• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গোপালগঞ্জে পিকআপ ও নসিমন সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ ও নসিমনের সংঘর্ষে নসিমন চালক বেলায়েত মোল্যা (৩০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৪ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নসিমন চালক বেলায়েত মোল্যা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মকিত মোল্যার ছেলে।

আহতরা হলেন, নাঈম শেখ (৩০), রুহান দাড়িয়া (১৫), জসিম মোল্যা (২৫) ও ইব্রাহিম শেখ (৩০)। এরা সবাই নমিসন ও পিকআপে ছিলেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, নসিমনটি মিল্টন বাজার এলাকার লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে ছিল। এসময় দ্রুতগামী পিকআপের সাথে নসিমনের সংঘর্ষ ঘটে।  এতে নসিমন চালক বেলায়েতসহ ৫ জন মারাত্মক আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বেলায়েতকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন