• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

চট্টগ্রামে ২৩০০০ ইয়াবা, নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম মহানগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির পৌনে ৯ লাখ টাকার বেশি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাকলিয়া থানা পুলিশের একটি দল নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪নং সড়কের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. নেজাম উদ্দীন পুলিশ জানান, ঢাকায় ইয়াবা বিক্রি করে চট্টগ্রাম হয়ে টেকনাফ যাওয়ার পথে বাকলিয়া থানা এলাকা প্রথমে এক ইয়াবা চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবাসিক এলাকার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। ওই ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তখন সেখান থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাসুদ ফোরকান, ফোরকানের স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন