• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ময়মনসিংহে চার হাত চার পায়ের শিশুর জন্ম

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
ময়মনসিংহ, ট্রাকচাপা, দুই, জন, মৃত্যু, পূর্বপশ্চিমবিডি

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চার হাত, চার পা ও এক মাথাবিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার পর ২০ থেকে ২৫ মিনিট বেঁচে ছিল নবজাতকটি। এর পরই শিশুটি মারা যায়।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়ার স্ত্রী তানজিনা সুলতানা এই শিশুর জন্ম দেন। ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটি জন্ম নেয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল বলেন, বৃহস্পতিবার বিকালে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানার সিজার করার জন্য হাসপাতালে ভর্তি করেন। পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়। তবে শিশুটি জন্মের ২০-২৫ মিনিট পরই মারা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন