• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪) নামের এক তরুণ খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সাবিদুল ইসলাম চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বারুদখানা এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে। তিনি সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারীর বারুদখানা এলাকার বাসিন্দা সাবিদুল ইসলামের সঙ্গে কালিয়াইশের মৃত ইসলাম মিয়ার ছেলে রবিউল ইসলামের বন্ধুত্ব ছিল। তাঁরা প্রায়ই একজন আরেকজনের বাড়িতে আসা-যাওয়া করতেন। গতকাল দুপুরেও সাবিদুল ও রবিউল কালিয়াইশের বিভিন্ন এলাকায় ঘুরেছেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁরা দুই বন্ধুসহ আরও কয়েকজন মিলে কালিয়াইশের বিওসির মোড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ করে সাবিদুল ও রবিউলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাবিদুল ইসলামের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রবিউল। পরে উপস্থিত লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এসে সাবিদুলকে উদ্ধার করে দোহাজারীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পটিয়ায় তাঁর মৃত্যু হয়।

সাতকানিয়ার কাইলয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফেজ আহমদ বলেন, ‘শুনেছি দোহাজারীর বারুদখানা এলাকার বাসিন্দা সাবিদুল ইসলামের সঙ্গে কালিয়াইশের রবিউলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তাঁরা গতকাল দুপুরেও কালিয়াইশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন। কিন্তু কী কারণে তাঁদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে এবং এক বন্ধু আরেক বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছেন, বুঝতে পারছি না।’
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই বন্ধুর মধ্যে কেন বিরোধ সৃষ্টি হয়েছে বা কী কারণে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সাবিদুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন