• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেলো কিশোরের

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কামরাঙ্গীরচরে মোহাম্মদ অপু (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক কিশোর গ্রুপের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামরাঙ্গীরচর ঝাউচর এলাকায় সেভেন মাঠ এলাকায় এ ঘটনা। দ্রুত অপুকে রায়েরবাজার সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, স্থানীয় ইব্রাহিম ও শম্ভু গ্রুপের সঙ্গে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে অপুকে পিটিয়ে আহত করা হয়। এ অবস্থায় অপুকে তার দুই বন্ধু আল আমিন ও শাহাদত হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় অপুর দুই বন্ধুকে হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন