ঢাকা   ১২:২৫:২৯ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 220 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারের আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার এক নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে এক জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৪ নভেম্বর) রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জমি ব্যবসায়ী আনোয়ার হোসেন।

অভিযুক্ত আকবর হোসেন মৃধা জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা অঞ্চল শাখার সভাপতি বলে নিজেকে দাবি করেন। তিনি আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার মৃত আলতাব হোসেন মৃধার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জমি ব্যবসায়ী আনোয়ার হোসেন আশুলিয়ার শিমুলতলা এলাকায় বসবাস করে জমি বিকিকিনির ব্যবসা করেন। শ্রমিকলীগ নেতা আকবর হোসেন মৃধাও একই এলাকার বাসিন্দা। তবে তিনি প্রভাবশালী, ভূমি দস্যু ও খারাপ প্রকৃতির লোক। দীর্ঘ দিন ধরেই আকবর মৃধা ওই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় আজু দুপুরে মৃধার লোক নুর নবী আমাকে ফোন করে ডেকে নেয়। আমি সরল বিশ্বাসে মৃধার ঝুট গোডাউনের কাছে গেলে মৃধা ও তার লোকজন ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। এসময় তার এলাকায় থেকে ব্যবসা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান মৃধা। এতে প্রতিবাদ করলে মৃধাসহ ৫-৭জন তাকে এলোপাথারি কিল-ঘুষি মারতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাদের কবল থেকে পালিয়ে যান তিনি। পরে রাতে আশুলিয়া থানায় আকবর হোসেন মৃধা ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগের ব্যাপারে আকবর হোসেন মৃধা  বলেন, এটা সম্পূর্ণ অসত্য ব্যাপার। যদি এটার কোন অভিযোগ কইরা থাকে থানা অবশ্যই দেখবে। এগুলা সম্পূর্ণ বানোয়াট। প্রলুব্ধ হইয়া অন্য জায়গায় থাইকা তারা এগুলা করতাছে। আপনি কালকে আইসেন তারপরে আপনাকে বলবো। ফোনে এগুলা বলা যাবে না।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম  জানান, চাঁদার জন্য আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পেয়েছেন। তবে রাত বেশী হয়ে যাওয়ায় তদন্তে যেতে পারেননি। তদন্ত করে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি