ঢাকা   ০১:৩৪:০৫ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামের চাঞ্চল্যকর গৃহবধু নাছরিন হত্যা মামলার আসামী দিসান বেপারীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 204 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গেল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানায় জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে দিসান বেপারীকে জেল হাজতে প্রেরন করে বলে থানা সুত্রে জানাযায়। গ্রেফতারকৃত দিসান ইমামপুর ইউনিয়ন ষোলআনি গ্রামের আহসান হোসেনের ছেলে।

নিহত গৃহবধূ একই এলাকার হেদায়েত হোসনের স্ত্রী। উল্লেখ্য, গত ২৩ জুন রাত ২টার দিকে হেদায়েত হোসনের ষোলআনী গ্রামের বসতঘরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা  নাছরিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত গৃহবধূর ভাই হোসেন মিয়া গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ মাস পর হত্যা মামলার পলাতক আসামী দিসানকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ..।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি