• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়া থানায় নতুন ওসি যোগদান।

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ রইছ উদ্দিন আর ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে যোগদান করেছেন মোঃ মুক্তার হোসেন। সোমবার সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে গজারিয়া থানায় যোগদান করেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুন আল রশিদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

গজারিয়া থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের বদলী জনিত কারণে গত প্রায় দুই মাস ধরে অফিসার ইনচার্জ পদটি ফাঁকা ছিল। অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইন্সপেক্টর (তদন্ত) মামুন আল রশিদ এসময় অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করেছিলেন। ওসি রইছ উদ্দিন তার স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে গজারিয়া থানার সদ্য সাবেক ইন্সপেক্টর অপারেশন উত্তম কুমার রায়ের স্থলাভিষিক্ত হলেন মোঃ মুক্তার হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন