• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রংপুরের পাটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে একটি পাটের গোডাউনে লাগা  ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সামছুজোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত‌্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিউটি কর্মকর্তা জানান, মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিকের শঠিবাড়িতে ঢাকা- রংপুর মহাসড়কের পাশে একটি পাটের গোডাউন ও অটো রাইস মিল রয়েছে। সকাল ১০টার দিকে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

গোডাউনের মালিক রবিউল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা গোডাউনের পাশে একটি ওয়েলডিং কারখানা রয়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।  এতে আমার আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার পাট ও ধান-চালের ক্ষতি হয়েছে।

ডিউটি কর্মকর্তা আরও জানান, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন