• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ‌্য নিশ্চিত করেন।

এর আগে রাজশাহী মহানগরীর আলিফ লাম-মিম ভাটার মোড় থেকে রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আরাফাত ইসলাম রুষ্ট ও মোয়াজ্জেম হোসেন রাজু। তাদের কাছ থেকে নকল আইডি কার্ড, খেলনা পিস্তল, চাকু, ওয়াকিটকি ও রশি পাওয়া গেছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রাত ১২টার দিকে আলিফ লাম-মিম ভাটার কাছে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় দুই জনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তারা স্বীকার করে দুজনের কেউ সেনাবাহিনীর সদস্য নন। পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো।

ওসি আরও জানান, তারা সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচির ছবি এডিট করে সেখানে নিজেদের ছবি বসিয়ে প্রতারণা করে আসছিল। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন