• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে গুদামজাত করায় এক জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ন্যায্যমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে গুদামজাত করায় মো. রুকু মিয়াকে (৫৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. মতিউর রহমান খান।

এর আগে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে চৌধুরী বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মো. রুকু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রুকু মিয়া উপজেলার জশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

এ সময় গুদামজাত ৩ হাজার ৮৩০ কেজি চাল (৩০ কেজি ওজনের ২৬ বস্তা ও ৫০ কেজি ওজনের ৬১ বস্তা) জব্দ করা হয় এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।

পরে মো. রুকু মিয়াকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন