• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় বন্দোবস্ত প্রাপ্ত ভূমি মালিক কে মালিকানা বঞ্চিত করে জোরপূর্বক দখলের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ :

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দি ইউনিয়নের রঘুরচর মৌজায় চর্চা আর এস ১৫৪/১৬৩ দাগে ৪০ শতাংশ জমি বন্দোবস্ত কেস ৫০/৮৯-৯০ । রবিউল্লা ও তার স্ত্রী ফাতেমা প্রাপ্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে নালিশী জমিতে স্থানীয় সংবাদ কর্মীদের কে জমির মালিক রবিউল্লা বেপারী ও তার স্ত্রী ফাতেমা বেগম জানান একই এলাকার নতুনচর গ্রামের মহিউদ্দিন মোল্লা জাল দলিলের মাধ্যমে মালিকানা হয়ে আমাদের ভরাট ও দখলীয় মালিকানা বন্দোবস্ত জমিতে জোরপূর্বক ভাবে ঘর তৈরির চেষ্টা করছে। আমরা জমিতে ঘর বাড়ি ও গাছপালা লাগাতে চাইলে তারা আমাদের মারপিট ও হুমকী দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আমাদের বলছে তোমরা বিক্রি করেছ। তোমাদের মালিকানা এখানে নেই। আমরা গরীব অসহায় কয়েকবার সালিশ হয়েছে। মহিউদ্দিন সালিশে উপস্থিত হয় নাই।

ভূমি মালিক রবিউল্লা ও তার স্ত্রী তাদের বন্দোবস্তকৃত জমি দখল পেতে প্রশাসনের সহযোগীতা আশা করছেন। রঘুরচর গ্রামের রফিক( ৭৫) জানান মহিউদ্দিন মোল্লা একাধিক ব্যক্তির বন্দোবস্ত জমি না কিনে জোরপূর্বক ভাবে দখলে আছে। জাল দলিল করে তা বেচা বিক্রি করছে। অভিযুক্ত মহিউদ্দিন মোল্লা জালজালিয়াতী দলিলের কথা অস্বীকার করে জানান তিনি ষ্টাম মাধ্যমে তাদের কাছ থেকে ক্রয় করেছেন। ২০০৬ সালে ক্রয় শেষ জমিতে দখল থেকে একই এলাকার মহেলা ও ফিরোজ নামে দুইজনের কাছে বিক্রি করেছেন সে জমি। মহিউদ্দিন মোল্লা আরও জানান ক্রয়কালিন সময়ে সাক্ষী ওয়াজকরনী এবং কালু সরকার দুইজনই মারা গেছেন। গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা এসএম ইমাম রাজি টুলু জানান ৮৯-৯০ সালে বন্দোবস্ত দেয়া জমি বেচা বিক্রি বৈধ নয়। কেউ বেচা বিক্রি করে থাকলে তার বন্দোবস্ত প্রাপ্তি বাতিল হবে। জাল দলিলের মাধ্যমে মালিকানা ও জবরদখলের প্রশ্নই উঠে না। এমন ঘটনা কেউ করে থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন