• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টিলা কাটায় দু`জনকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার দায়ে দু’জনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে ওই এলাকায় টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তির প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।

নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘পাহাড়-টিলা কাটা বন্ধে নিয়মিত আমাদের অভিযান পরিচালনা করা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন