• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সুন্দরবন-১১ লঞ্চে যুবকের রক্তাক্ত লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী সুন্দরবন-১১ লঞ্চে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ জানান, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে লাশটি পাওয়া যায়।

তিনি আরো জানান, ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে লাশ পাওয়া গেছে সেখানে সাধারণত যাত্রীরা যায় না। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন