• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

না.গঞ্জে আকিজ ফ্লাওয়ার মিলে দুর্ঘটনা: ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

১৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ  রিপোর্টঃ

নারায়ণগঞ্জের বন্দরে আকিজ ফ্লাওয়ার মিলে মেশড়্রে মধ‌্যে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কাজ করার সময় দুই শ্রমিক মেশিনের ভেতরে পড়ে যান। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শ্রমিক বন্দরের একরামপুর এলাকার পান্না-সিরাজের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস গাজীর ছেলে মো. রাজু (২৬) ও একই এলাকার অন্তু (২২)।

কারখানার শ্রমিক ও পরিবার সূত্রে জানা গেছে, এদিন দুপুরে আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রির তৃতীয় তলার মেশিনে কাজ করতে গিয়ে রাজু ও অন্তু মেশিনের ভেতরে পড়ে যান। মেশিনের পাইপ কেটে তা‌দের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রাজুর স্ত্রী ইতি আক্তার লাশ নিয়ে গেছেন। তবে অন্তুর পরিবার থেকে এখনও কেউ আসেনি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোডাউনে কাজ করতে গিয়ে তারা দুজন মেশিনে পড়ে যান। মেশিনের পাইপে অক্সিজেন স্বল্পতার কারণে দুজনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি ফখরুদ্দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন