• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

নকলায় ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরের উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালেউ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে হেলথ ক্যাম্প এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রোমানা ইয়াসমীন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, ডা. আশিরাতুল জান্নাত রুহী ও মালিয়া নুঝাত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ক্যাম্পের আওতায় নকলা পৌরসভার প্রায় ৪শ জনকে এ ল্যাকটেটিং মাদার সহায়তা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন