• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বাস্তবতায় শিক্ষার্থীদের পাঠদানে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির প্রকোপ কমলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তবে এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানে বড় পরিবর্তন আসবে। আগের মতো প্রতিদিন ক্লাসে আসতে হবে না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের পাঠদান পরিচালনা করতে হবে।’

মাধ্যমিক পর্যায়ে ভর্তি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ ছুটি আরও বাড়ানো হতে পারে।’

তিনি জানান, শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন নয়, ক্লাসে স্বাস্থ্যবিধি মেনে তিন বা চার দিন আসতে হবে। তবে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে।

এ বছরের এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী জানান, এসএসসি ও জেএসসির ফল নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গ্রেড নির্ণয়ের জন্য এসএসসি পরীক্ষার ফলকে বেশি গুরুত্ব দেয়া হবে। এ পরীক্ষার ফলের মোট নম্বরের ওপর ৭৫ শতাংশ এবং জেএসসিতে ২৫ শতাংশ গুরুত্ব দেয়া হবে।

ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসির সব পরীক্ষার্থীকে পাস ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, বাউবিসহ যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের এসএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফল ঘোষণা করা হবে। আগের পরীক্ষার সম বিষয়ের নম্বরকে গুরুত্ব দেয়া হবে। যেসব বিষয় মিল থাকবে না তা কীভাবে মূল্যায়ণ করা হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।

শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন