• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। এখনই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়-ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকায় শীতের তীব্রতা চরমে। আর এর সাথে তাল মিলিয়েছে রাতের হালকা থেকে ঘন কুয়াশা। শুধু উত্তরের জেলা নয়, শীত পড়ছে রাজধানীতেও।

বুধবার (২৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ তাপমাত্রা আরো কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে বাতাসের বেগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বুধবার সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন