• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পিরোজপুরে এক রাজনীতিবিদের আপত্তিকর ভিডিও ফাঁস!

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জেপি) উপজেলা সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের (৫৫) নারী কেলেঙ্কারির পৃথক দু’টি আপত্তিকর ভিডিও এবং একটি অডিও ফাঁস হয়েছে। ভিডিও দু’টি ও অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে পুরো জেলা জুড়ে চলছে সমালোচনা ঝড়।

অভিযুক্ত জেপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃত আশ্রাব আলী তালুকদারের ছেলে। তার বাবা একজন তালিকাভুক্ত রাজাকার ছিলেন বলে নিশ্চিত করেছেন ওই উপজেলার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ শিকদার।

এসব ভিডিও ও অডিও প্রায় এক সপ্তাহ ধরে ফেসবুকের মেসেঞ্জারের ছড়িয়ে পড়ে তা ভাইরাল হয়। এছাড়া অন্য একটি ছবিও রয়েছে। যেখানে তাকে বিবস্ত্র অবস্থায় একটি কক্ষে বোরকা পরা এক নারীর সামনে দেখা যায়।

এ ব্যাপারে ওই জেপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে ফোন দিলে তিনি প্রথমে ফোন ধরে সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, এমন ভিডিও প্রকাশের বিষয়ে শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন