• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ

গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগে চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বাদলের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধা থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গ্রেপ্তার করেছে।

এর আগে ২০১৬ সালেও এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ধর্ষণের শিকার নারীটি লক্ষীপুরের বামুনীপাড়ার বাসিন্দা।

গৃহবধূ জানান, তিনি ন্যাশনাল সার্ভিসে চাকরি করতেন। গত ৩ নভেম্বর তিনি প্রত্যয়নপত্র নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে যান। কার্যালয়ে কেউ না থাকার সুযোগে চেয়ারম্যান তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। এরপর থেকে ওই ভিডিও দেখিয়ে ব্লাক মেইলিং করে চেয়াম্যান তাকে ধর্ষণ করতে থাকেন। গত ১১ নভেম্বর গৃহবধূর আপত্তি স্বত্বেও বাড়িতে জোর করে আবারও ধর্ষণ করলে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। এরপর চেয়ারম্যানের অব্যাহত নির্যাতনের মুখে তিনি আজ রাতে মামলা করেন।

ধর্ষণের শিকার নারীকে সদর থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মজিবর রহমান মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ মঙ্গলবার মামলা করার পর তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন