• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে কোরআন অবমাননার অভিযোগে ‍যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন কোরআন অবমাননার প্রতিবাদে জলছত্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তন্ময়কে আটক করে। পরে আন্দোলনকারীরা কঠিন শাস্তির দাবী জানিয়ে অবরোধ তুলে নেয়। তন্ময় ওই এলাকার অশোক বাবুর ছেলে।

মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তন্ময়কে আটক ও তার শাস্তির দাবীতে শুক্রবার সকালে মধুপুরের জলছত্র সড়ক অবরোধ করে রাখে। পুলিশ অভিযুক্ত তন্ময়কে আটক পর লোকজন অবরোধ তুলে নেয়।

অরণখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ও অভিযুক্তকে আটকের দাবিতে সড়ক অবরোধ করে। দুপুরে পুলিশ এসে অভিযুক্ত তন্ময়কে আটক করলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন।

এ প্রসঙ্গে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় কুমার বিশ্বাস (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন