ঢাকা   ০৫:৪০:২১ এএম, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মশা মারার তেল বেচে চাকরিচ্যুত ‘মশক সুপারভাইজার’

Reporter Name
  • Update Time : Friday, November 27, 2020,
  • 194 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মশক নিধনে ফগার স্প্রে মেশিন চালাতে ব্যবহৃত জ্বালানি তেল বিক্রি করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক মশক সুপারভাইজারকে চাকরিচ্যুত করা হয়েছে। এই কর্মকতার নাম মো. রফিকুল ইসলাম। তিনি ডিএসসিসির অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।

ডিএসসিসির আওতাধীন ওই এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এই পদে দৈনিক মজুরিভিত্তিতে ‌‘দক্ষ শ্রমিক’ হিসেবে গত ১৩ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, ‌‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই চাকরিচ্যুতির আদেশ জারি করা হলো’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি