• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে আলটিমেটাম

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অবৈধ যান চলাচল বন্ধে আলটিমেটাম দিয়েছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় এসব তথ্য নিশ্চিত করেন।

সাধারণ সম্পাদক জানান, পূর্বের আল্টিমেটাম বহাল রেখে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হবিগঞ্জ বাস টার্মিনালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনুমতি ছাড়া চলাচলকারী অবৈধ যানবাহন আজ ২৮ নভেম্বরের মধ্যে বন্ধ না হলে ২৯ নভেম্বর হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আওতাধীন সকল গাড়ি প্রশাসনের নিকট জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

সাধারণ সম্পাদক আরও  জানান, হবিগঞ্জ-সিলেট ও আঞ্চলিক সড়কগুলোতে প্রতিদিন সমিতির ২৭৮টি বাস চলাচল করে। একদিনে তারা যাত্রী পরিবহন করে ২০ হাজারেরও বেশি। এ সকল গাড়ি বন্ধ থাকলে প্রতি দুইদিনে মালিক শ্রমিকদের কোটি টাকারও ওপরে লোকসান গুণতে হবে।

উল্লেখ‌্য, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ গত ১৮ নভেম্বর হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তখন ২৮ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৯ নভেম্বর সকল গাড়ি প্রশাসনের নিকট জমা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিলো।

এ ব‌্যাপারে স্থানীয়রা জানান, বাস-মিনিবাস মালিক শ্রমিকদের ঘোষণা অনুযায়ী গাড়িগুলো প্রশাসনের নিকট জমা দিলে শহরে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। ভোগান্তি বাড়বে শহর ও গণপরিবহনে চলাচল করা মানুষদের। এক্ষেত্রে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন