• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

ভারতের ফিল্ম ফেয়ারে মনোনয়ন পেলেন কুমিল্লার তন্বী

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতে শোবিজের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হলো ফিল্মফেয়ার। এবার সেই ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস এ মনোনয়ন পেলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী ইশরাত তন্বী। কুমিল্লার এই মেয়ে গত দুই বছর ধরেই অবস্থান করছেন মুম্বইতে। সেখানেই ক্যারিয়ার শুরু করেছেন। বিভিন্ন ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করছেন তন্বী। তার অভিনীত ‘থারকিস্তান’ মুক্তি পেয়েছিলো কয়েক মাস আগে। আর এ ওয়েব সিরিজের জন্যই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তন্বী।

মুম্বই থেকে মুঠোফোনে এ গ্ল্যামারাস কন্যা বলেন, ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস-২০২০ এ মনোনয়ন পেয়েছি। এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি সম্মানের। অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো ভোট করার জন্য। এদিকে ইশরাত তন্বী এর আগে বাংলাদেশের শোবিজে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। বিজ্ঞাপন ও বিভিন্ন নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। তবে দেশে ভালো ও মনের মতো সুযোগ পাচ্ছিলেন না। সে কারনেই মুম্বইতে পাড়ি জমান। এখন সেখানকার ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন নিয়মিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন