ঢাকা   ০৩:৫৩:২৪ এএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শ্রমিকদের অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 208 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মধ্য বাড্ডায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ নভেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘ওই পোশাক কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। এখনও ঘটনার বিস্তারিত জানা যায়নি।’

স্থানীয়রা জানিয়েছেন, মধ্য বাড্ডার হল্যান্ড সেন্টারের পাশে রিজিয়া ফ্যাশনের কারখানায় শ্রমিকদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। তাদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি