• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমে গতি বাড়ানোর সুপারিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গ্যাসের অপচয় রোধে দেশব্যাপী প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমে গতি বাড়ানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, বেগম নার্গিস রহমান ও মো. নুরুজ্জামান বিশ্বাস।

বৈঠকে সুনীল অর্থনীতিতে (ব্লু ইকোনমি) সফলতা অর্জনের জন্য টাইমলাইন অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি বন্ধের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গ্যাসের বিল হালনাগাদ করাসহ সব শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া বিল যথাসময়ে আদায়ে কঠোর হতে সুপারিশ করা হয়েছে ওই বৈঠকে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পেট্রো বাংলা, তিতাস গ্যাস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন