• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

চট্টগ্রামে সাগরিকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের পাহাড়তলী স্টেশনের কাছাকাছি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইচ্যুত হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে চাঁদপুর উদ্দেশে যাচ্ছিলো। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র জানায়, পাহাড়তলী স্টেশনটি গ্রেড-৩ স্টেশন। এসব স্টেশনে কাজ করতে হলে দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু এখানে যাকে স্টেশন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সহকারী স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম। যার চাকরির বয়স এখনো দুই বছর হয়নি। তারই ভুলের কারণে সাগরিকা ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ করা হয়। ১০টার দিকে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। এখন সিঙ্গেল লাইনে ওয়ার্কিং চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন