• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, জয়পুরহাট সংবাদদাতা:

জয়পুরহাটে  বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

শনিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে জয়পুরহাট শহরের শান্তি নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেপ্তার সেবা কুমার দাস সন্ত্রসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ‌্যে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করছে— এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে  ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় দশটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন