• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নাসিরুজ্জামান রাহাত (২৪) নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে চার যুবক। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের তৃপ্তি রোড এলাকায় এ হামলার শিকার হন রাহাত। তবে হামলাকারী চার যুবককে কেউ চিনতে পারেনি।

রাহাত লক্ষ্মীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাঞ্চানগর গ্রামের ফিরোজ বাবুলের ছেলে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাত বলেন, তৃপ্তি রোড এলাকায় হায়দার শিপিং কমপ্লেক্সর সামনে তার বন্ধু শুভর সাথে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ নাম না জানা অপরিচিত ৪ যুবক এসে তাদের ওপর হামলীয়ে পড়ে। প্রাণের ভয়ে দৌঁড়ে তারা সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন চৌধুরী রিয়াজের বাসভবন ডুকে পড়ে, সেখানেও হামলাকীরা রাহাতকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে রাহাতের মাথা পেটে রক্তাক্ত জখম হয়। পরে আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন রাহাতকে দেখতে হাসপাতালে যান। তারা দুইজনের একজনেও সুনির্দিষ্টভাবে বলতে পারেনি রাহাতের ওপর কারা হামলা করেছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান মুঠোফোনে বলেন, এ ঘটনায় পুশিশকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন