• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না

নদীর জায়গা কেউ অবৈধভাবে দখল করতে পারবেনা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীর জায়গা দখল করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা সরকার পছন্দ করেনা। নদীর জায়গা কেউ অবৈধভাবে দখল করতে পারবেনা। নদী তীরের জায়গা দখলরোধে সরকার সঠিক পথে এগুচ্ছে।  এসব স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র কার্যক্রমে হাইকোর্টে এবং দেশবাসী সন্তুষ্ট।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর শ্যামপুরে বিআইডব্লিউটিএর ভাসমান ডক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কভিড-১৯ মহামারীর কারণে উচ্ছেদ কার্যক্রম ধীরগতিতে চললেও বর্তমানে কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিকভাবে কাজ করা হবে। নদী তীরের সীমানা চিহ্নিত করা হয়েছে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চাই।

বিআইডব্লিউটির ভাসমান ডকটি ১৯৬৭ সালে জার্মানীতে নির্মাণ করা হয় এবং ১৯৬৮ সালে  দেশে নিয়ে আসা হয়। ভাসমান ডকটিতে একটি ৫ টন ক্ষমতা সম্পন্ন ক্রেন, দুটি ১৫০ কেভিএ জেনারেটর, ৪টি ক্যাপষ্টান রয়েছে। জলযান ডকিং এর পর মেরামত কাজ করার জন্য ১৩টি ওয়েল্ডিং রেগুলেটর রয়েছে। ডকটিতে যে কোন জলযানের আন্ডার ও ওয়াটার অংশ এবং প্রপালশন ইউনিটসহ যেকোন অংশের মেরামত কাজ করা খুবই সুবিধাজনক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন