• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আবির হাসান নামে এক পুলিশ সদস্য নিহত।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ইফাদ অটোসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির হাসান (২৫) মানিকগঞ্জ সদর থানায় পুলিশ সদস্য (গাড়ী চালক) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ কর্মস্থলের উদ্দেশ্য রওনা হন তিনি। এসময় পিছন থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবার এলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন