• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ প্রার্থীর বাতিল

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

১৯ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়ছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মেয়র, সাধারণ আসনের সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন জেলা নির্বাচন অফিসার ও শেরপুর রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
মনোনয়ন যাচাই-বাছাইকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া প্রমুখ।
যে ৬ জনের প্রার্থীতা বৈধ হয়েছে তারা হলেন : গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এডভোকেট রফিকুল ইসলাম আধার, এবিএম মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান, প্রকৌশলী আতাউর রহমান ও আনোয়ার সাদাত সুইট।
এদিকে, তথ্য গোপনের কারণে স্বতন্ত্রপ্রার্থী আরিফ রেজা ও ত্রুটিজনিত কারণে আল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন