• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা চুনতি চেকপোস্টে পুলিশের ধাওয়া, প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার ৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঠাকুরগাঁও জেলা পুলিশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন

মেঘনায় দিন দিন কৃষি জমি হ্রাস পাচ্ছে

নিজস্ব সংবাদ দাতা / ৩২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

১৯ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ  বিপ্লব  সিকদার  : কুমিল্লার মেঘনা উপজেলায় দিন দিন কৃষি জমি হ্রাস পাচ্ছে। “কৃষক বাচাও – দেশ বাচাও ” কৃষি নির্ভর দেশ আমাদের এই সোনার বাংলাদেশ। উপজেলা টি মেঘনা -কাঠালিয়া নদী বেষ্টিত  ও নিম্নাঞ্চল খ্যাত। কৃষিই একমাত্র আয়ের প্রধান উৎস এই উপজেলার অধিবাসীর। শিল্পায়নের নামে চলছে কৃষি জমি গ্রাস। উপজেলার লুটের চর ইউনিয়ন চালিভাঙ্গা ইউনিয়ন দুটিতেই দেশের খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ (ফ্রেস কোম্পানি) ঢাকা গ্রুপ সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান শিল্পায়ন গড়ার লক্ষ্যে কৃষি জমি কিনে বালু ভড়াট করছে। অথচ কয়েক বছর পূর্বেও সেই জমিতে খিরা,ভাঙ্গি, তরমুজ, উসছে, ইরি ধান, রবি শষ্যের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে থাকতো। উপজেলা কৃষি অফিস সূত্রের তথ্য অনুযায়ী এই উপজেলায়  মোট কৃষি জমি ৭৫২০ হেক্টর, বর্তমানে কমে গেছে প্রায় ১৫০ হেক্টর এর মত। কৃষক আক্রম আলী বলেন আমি বুঝের হওয়ার পর ক্ষেতে কাম কইরা পোলা মাইয়া লইয়া সংসার চালাইয়া ভালো আয় করেছি জমিও কিনেছি এখন যেমনে বেচা শুরু অইছে কয়েক বছর এর মধ্যেই ফসল লাগানোর জায়গা পাইতামনা। এ দিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: সেলিমা খাতুনের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এভাবে চলতে থাকলে এই উপজেলার  ভৌগোলিক অবস্থার পরিবর্তন  ঘটবে। এখনো সময় আছে এই এলাকায় যে পরিমান রবি শষ্যে উৎপাদন হয় এবং সব্জির বাম্পার ফলন হয় যদি কৃষি বান্ধব শিল্পায়ন যেমন উৎপাদিত ফসল রক্ষনাবেক্ষন করা ও প্রক্রিয়াজাত করণ শিল্প গড়ে উঠে তা হলে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন