ঢাকা   ০১:৫১:৩১ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেএমবি সন্দেহে অস্ত্র সহ দুই জন কে গ্রেপ্তার করেছে রানীশংকৈল থানা পুলিশ

Reporter Name
  • Update Time : Thursday, March 18, 2021,
  • 218 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে দেশীয় পিস্তল সহ ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে রানিসংকল থানা পুলিশ।

বুধবার (১৭ মার্চ) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় এক নলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ শহিদুল ও ইমদাদ আলী নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় আত্নগোপন করে ছিল।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, বিষয়টি তদন্তকরে দেখা হচ্ছে। অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি