• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা চুনতি চেকপোস্টে পুলিশের ধাওয়া, প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার ৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঠাকুরগাঁও জেলা পুলিশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন

ফারুক আব্বাসীর রিমান্ড শুনানি ১৩ এপ্রিল

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

৪ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ  বিপ্লব  সিকদার  : কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের আলোচিত নাজমা হত্যাকান্ড ও অস্ত্র মামলার প্রধান আসামি ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়েছে আগামী ১৩ এপ্রিল। আজ রবিবার কুমিল্লার ৩ নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমা এ তারিখ নির্ধারণ করেন। আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।  গত বুধবার ঢাকা থেকে অস্ত্র মামলায় ফারুক আব্বাসীকে গ্রেপ্তার করে কুমিল্লার ডিবি অন মেঘনা থানা  পুলিশ, বৃহস্পতিবার আদালতে হাজির করলে তাকে কারাগারে প্রেরণ করেন। মামলার বাদী মেঘনা থানার এস আই নাজিমুদ্দিন এর রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজ আদালত দিন ধার্য্য করেন। এ বিষয়ে বাদী নাজিমুদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে আসামি পক্ষের আইনজীবী মো: হারুনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন