• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আফগানিস্তানের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ১০০ তালেবান ও ৮০ আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশানসহ দেশটির বিভিন্ন প্রদেশের ৭০টি জেলায় তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনবাহিনীর একটি চেকপোস্টের কাছে গাড়িবোমা হামলায় বেশ কয়েকজন সৈন্য হতাহত হন। বাগদিস প্রদেশে তালেবানের অতর্কিত হামলার সময় প্রায় ১০০ সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পন করে বলে জানায় তোলোনিউজ।

এছাড়া, একদল সশস্ত্র তালেবান উরুজগান প্রদেশের চারচেনো জেলা সদরের শহরতলী পর্যন্ত পৌঁছে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়।

২০২০ সালের গোড়ার দিকে আফগানিস্তানের তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি অনুযায়ী দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয় আমেরিকা। এর জের ধরে আফগানিস্তানে তালেবানের সহিংস হামলা বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন