• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী

তুরস্কের অবস্থানে পরিবর্তন হবে না: এস-৪০০ ইস্যুতে এরদোয়ান

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে আঙ্কারার অবস্থানে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, গত বৃহস্পতিবার ব্যাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার প্রথম সাক্ষাতেই তিনি তাকে এই কথা জানিয়েছেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান। এই ইস্যুতে আমেরিকা আগেই তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি বাইডেনকে বলেছি, এফ-৩৫ এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তুরস্কের কাছ থেকে ভিন্ন কোনো পদক্ষেপ তাদের আশা করা উচিত হবে না। কারণ এফ-৩৫ জঙ্গিবিমান পাওয়ার জন্য আমাদের যা করণীয় তা আমরা করেছি এবং প্রয়োজনীয় অর্থ দিয়েছি। আমরা অবশ্যই নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমাদের সমস্ত অধিকার নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা শিল্পের প্রধানরা এসব বিষয় নিয়ে অন্য পক্ষের সঙ্গে বৈঠক করবেন।

কুর্দি গেরিলাদের প্রতি আমেরিকার সমর্থনের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, এটি ছিল তাদের ঐতিহাসিক ভুল। তারা মিত্রদের পক্ষ অবলম্বন না করে শত্রুদের পক্ষ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন